Joy sri krishna
ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করে চলুন জেনে নেই ভগবান শ্রীকৃষ্ণের ৬৪ টি গুনের কথা। যা অসংখ্য ভক্তরাই জানেন না:-
ভগবান শ্রীকৃষ্ণের ৬৪ গুনগুলি হল:—
❝ অয়ং নেতা সুরম্য-অঙ্গঃ সর্বসল্-লক্ষণান্বিতঃ।
রুচিরঃ তেজসা যুক্তঃ বলীয়ান্ বয়সান্বিতঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭০)
◉ (১) সুরম্য-অঙ্গঃ (su-ramya-aṅgaḥ) — সুন্দর অঙ্গ। তাঁর সমস্ত শরীর অপূর্ব মাধুর্য মণ্ডিত (having the most beautiful transcendental body)।
◉ (২) সর্বসল্-লক্ষণান্বিতঃ (sarva-sal-lakṣaṇānvitaḥ) — সমস্ত শুভ শারীরিক লক্ষণ যুক্ত (all auspicious bodily marks)।
◉ (৩) রুচিরঃ (ruciraḥ) — নয়নতৃপ্তিকর সৌন্দর্য (possessing radiance very pleasing to the eyes)।
◉ (৪) তেজসা যুক্তঃ (tejasā yuktaḥ) — তেজীয়ান। জ্যোতির্ময় (effulgent)।
◉ (৫) বলীয়ান্ (balīyān) — মহা বলবান। সর্ব শক্তিমান (very strong)।
◉ (৬) বয়সান্বিতঃ (vayasa-anvitaḥ) — নিত্য নব-যৌবন সম্পন্ন। চির যৌবন সম্পন্ন। কিশোর (ever youthful)।
❝ বিবিধাদ্ভুত-ভাষাবিৎ সত্যবাক্যঃ প্রিয়ংবদঃ।
বাবদূকঃ সুপাণ্ডিত্যো বুদ্ধিমান্ প্রতিভান্বিতঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭১)
◉ (৭) বিবিধাদ্ভুত-ভাষাবিৎ (vividhādbhuta-bhāṣāvit) — সমস্ত-ভাষায় পারদর্শী। সমস্ত রকম ভাষায় সুপণ্ডিত (linguist of all wonderful languages)।
◉ (৮) সত্যবাক্যঃ (satya-vākyaḥ) — যার বাক্য কখনও মিথ্যা হয় না। সত্যবাদী (whose words are truthful)।
◉ (৯) প্রিয়ংবদঃ (priyaṁvadaḥ) — অপরাধীকেও প্রিয় কথা বলেন। প্রিয়ভাষী (who speaks very pleasingly)।
◉ (১০) বাবদূকঃ (vāvadūkaḥ) — যার মুখ নিঃসৃত বাক্য সুস্পষ্ট সুমধুর ও বর্ণ বিন্যাস যুক্ত। বাকপটু (expert in speaking)।
◉ (১১) সুপাণ্ডিত্যঃ (supāṇḍityaḥ) — যিনি সমস্ত শাস্ত্রে বিদ্বান এবং কর্তব্য যথাযথ পালনকারী ও নীতিজ্ঞ। পরম পণ্ডিত (highly scholar)।
◉ (১২) বুদ্ধিমান্ (buddhi-mān) — সুতীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। পরম বুদ্ধিমান (very wise / highly intelligent)।
◉ (১৩) প্রতিভান্বিতঃ (pratibhāanvitaḥ) — অপূর্ব প্রতিভাশালী। দ্রুত উপযুক্ত নব বুদ্ধি উদ্ভাবনকারী (genius)।
❝ বিদগ্ধশ্চতুরো দক্ষঃ কৃতজ্ঞঃ সুদৃঢ়ব্রতঃ।
দেশকালসুপাত্রজ্ঞঃ শাস্ত্রচক্ষুঃ শুচির্বশী ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭২)
◉ (১৪) বিদগ্ধঃ (vidagdhaḥ) — শিল্পকলায় পারদর্শী। নানা কলাবিলাসে যার চিত্ত সদা লিপ্ত (expert in artistic enjoyment)।
◉ (১৫) চতুরঃ (caturaḥ) — একই সময়ে বহু কার্য সমাধান করতে পারেন। অত্যন্ত চতুর (cunning)।
◉ (১৬) দক্ষঃ (dakṣaḥ) — দুষ্কর থেকে দুষ্কর কার্যও যিনি সম্পাদন করতে পারেন। পরম দক্ষ (expert)।
◉ (১৭) কৃতজ্ঞঃ (kṛta-jñaḥ) — উপকারীর কোন উপকার যিনি ভুলেন না। কৃতজ্ঞ (grateful)।
◉ (১৮) সুদৃঢ়ব্রতঃ (su-dṛḍha-vrataḥ) — তিনি যা প্রতিজ্ঞা করেন তা তিনি সত্যি পালন করেন। দৃঢ় প্রতিজ্ঞ (firmly determined)।
◉ (১৯) দেশকালসুপাত্রজ্ঞঃ (deśa-kāla-supātrajñaḥ) — স্থান-কাল-পাত্র বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে সুপারজ্ঞ (expert to deal according to time, person and country)।
◉ (২০) শাস্ত্রচক্ষুঃ (śāstra-cakṣuḥ) — শাস্ত্রানুসারে কার্য করেন। বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী (expert in the authoritative scriptures)।
◉ (২১) শুচিঃ (śuciḥ) — সর্বপাপনাশী ও সর্বদোষশূন্য। পবিত্র (very clean and neat)।
◉ (২২) বশী (vaśī) — জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় যার অধীনস্থ। আত্মসংযমী (self-controlled)।
❝ স্থিরো দান্তঃ ক্ষমাশীলো গম্ভীরো ধৃতিমান্ সমঃ।
বদান্যো ধার্মিকঃ শূরঃ করুণো মান্যমানকৃৎ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৩)
◉ (২৩) স্থিরঃ (sthiraḥ) — তিনি তাঁর লক্ষ্য বা উদ্দেশ্যে অবিচল থাকেন (Steadfast)। ভক্তের ভক্তি, বিশ্বাস, আনুগত্যের কাছে সুস্থির থাকেন।
◉ (২৪) দান্তঃ (dāntaḥ) — ভক্তের মঙ্গল সাধনের জন্য দুঃসহ ক্লেশ স্বীকার করেন। সহনশীল (Forbearing)।
◉ (২৫) ক্ষমাশীলঃ (kṣamāśīlaḥ) — ভক্তের অপরাধ ক্ষমা করে দেন। ক্ষমাশীল (forgiving)।
◉ (২৬) গম্ভীরঃ (gambhīraḥ) — যার মনোভাব দুর্বোধ্য। গম্ভীর স্বভাবসম্পন্ন (grave)।
◉ (২৭) ধৃতিমান্ (dhṛtimān) — আকাঙ্ক্ষা শুন্য এবং ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও শান্ত (calm, never bereft of intelligence)।
◉ (২৮) সমঃ (samaḥ) — রাগ ও দ্বেষ (হিংসা) থেকে মুক্ত। সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন (নিরপেক্ষ; impartial)।
◉ (২৯) বদান্যঃ (vadānyaḥ) — উদার। দানশীল (magnanimous)।
◉ (৩০) ধার্মিকঃ (dhārmikaḥ) — স্বয়ং ধর্মযাজন করেন ও অপরকে করান। ধার্মিক (religious)।
◉ (৩১) শূরঃ (śūraḥ) — যুদ্ধ বিষয়ে উৎসাহী ও অস্ত্র প্রয়োগে বিচক্ষণ। বীর (chivalrous)।
◉ (৩২) করুণঃ (karuṇaḥ) — অপরের দুঃখ সহ্য করতে পারেন না। কৃপাময় (kind)।
◉ (৩৩) মান্যমানকৃৎ (mānya-māna-kṛt) — গুরু ব্রাহ্মণ ও বৃদ্ধদের শ্রদ্ধা করেন। শ্রদ্ধাবান (respectful to the respectable)।
❝ দক্ষিণো বিনয়ী হ্রীমান্ শরণাগতপালকঃ।
সুখী ভক্তসুহৃৎ প্রেমবশ্যঃ সর্বশুভঙ্করঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৪)
◉ (৩৪) দক্ষিণঃ (dakṣiṇaḥ) — সুন্দর স্বভাব ও সুকোমল চরিত্র। বিনীত (simple and libera)।
◉ (৩৫) বিনয়ী (vinayī) — ঔদ্ধত্য হীন, নিরহঙ্কার। বদান্য (humble)।
◉ (৩৬) হ্রীমান্ (hrī-mān) — সুখ্যাতি বা গুণকীর্তনে সংকোচ বোধ করেন। লজ্জাশীল (bashful when glorified)।
◉ (৩৭) শরণাগতপালকঃ (śaraṇa-āgata-pālakaḥ) — শরণাগতদের পালন ও রক্ষা করেন। শরণাগতদের রক্ষক (protector of the surrendered souls)।
◉ (৩৮) সুখী (sukhī) — যাকে দুঃখ লেশমাত্র স্পর্শ করতে পারে না। সর্বদা আনন্দিত (always happy)।
◉ (৩৯) ভক্তসুহৃৎ (bhakta-suhṛt) — ভক্তদের হিতৈষী (well-wisher of the devotees)।
◉ (৪০) প্রেমবশ্যঃ (prema-vaśyaḥ) — প্রেমের বশীভূত (submissive to love)।
◉ (৪১) সর্বশুভঙ্করঃ (sarva-śubham-karaḥ) — সর্বমঙ্গলকারী। সকলের কল্যাণকারী (all-auspicious)।
❝ প্রতাপী কীর্তিমান্ রক্তলোকঃ সাধুসমাশ্রয়ঃ।
নারীগণ-মনোহারী সর্বরাধ্যঃ সমৃদ্ধিমান্ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৫)
◉ (৪২) প্রতাপী (pratāpī) — সর্বশক্তিমান। সর্বোচ্চ প্রভাবশালী (very influential)।
◉ (৪৩) কীর্তিমান্ (kīrti-mān) — পরম যশস্বী। সর্ব-খ্যাতিসম্পন্ন (famous for good works)।
◉ (৪৪) রক্তলোকঃ (rakta-lokaḥ) — সর্ব-আকর্ষক। সকলের অনুরাগ-ভাজন। সকল মানুষের কাছে আকর্ষণীয় (Attractive to people)।
◉ (৪৫) সাধু-সমাশ্রয়ঃ (sādhu-samāśrayaḥ) — ভক্তবৎসল। ভক্তের প্রতি স্নেহশীল বা অনুরাগী (Partiality to Devotees)।
◉ (৪৬) নারীগণ-মনোহারী (nārī-gaṇa-manaḥ-hārī) — সকল সুন্দরীর মন হরণ করেন। সমস্ত মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষনীয় (Very Attractive to All Women)।
◉ (৪৭) সর্বরাধ্যঃ (sarva-ārādhyaḥ) — সকলের আরাধ্য। সকলের পূজনীয়। সকলের আগে তিনি পূজ্য (worshipable by everyone)।
◉ (৪৮) সমৃদ্ধিমান্ (samṛddhi-mān) — সর্ব-ঐশ্বর্যময়; সমস্ত ঐশ্বর্যের অধিকারী (All-opulent)। সর্ব সম্পদশালী (very rich)।
❝ বরীয়ান ঈশ্বরশ্চেতি গুণাস্তস্য অনুকীর্তিতাঃ।
সমুদ্রা ইব পঞ্চাশৎ দুর্বিগাহা হরেরমী ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৬)
◉ (৪৯) বরীয়ান (varīyān) — সকলের থেকে তিনিই শ্রেষ্ঠ। সর্ব-শ্রেষ্ঠ (the best)।
◉ (৫০) ঈশ্বরঃ (īśvaraḥ) — পরম নিয়ন্তা; সর্বোচ্চ নিয়ন্ত্রক। বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি একাই নিয়ন্ত্রণ করেন (the supreme controller)। যাঁর আদেশ দেব দেবীগন পালন করেন।
❝ সদা স্বরূপসংপ্রাপ্তঃ সর্বজ্ঞো নিত্যনূতনঃ।
সচ্চিদানন্দসান্দ্রাঙ্গঃ সর্বসিদ্ধিনিষেবিতঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৯)
◉ (৫১) সদা স্বরূপসংপ্রাপ্তঃ (sadā-svarūpa-samprāptaḥ) — তিনি অবিনশ্বর (Changeless)। তিনি চিরন্তন, শাশ্বত, অনাদি ও অনন্ত (eternal nature)।
◉ (৫২) সর্বজ্ঞঃ (sarva-jñaḥ) — তিনি সব কিছুই জানেন, সর্বজ্ঞ (omniscient)। অর্থাৎ তিনি সবার মনের কথা জানেন এবং সর্ব কালের সর্ব লোকের কথা জানেন।
◉ (৫৩) নিত্যনূতনঃ (nitya-nūtanaḥ) — চির নবীন (always fresh and youthful)। ক্ষনে ক্ষণে নব নবায়মান রূপে নিত্যসঙ্গীদের কাছে অনুভূত হয়ে বিস্ময় উৎপাদন করেন।
◉ (৫৪) সচ্চিদানন্দ সান্দ্রাঙ্গঃ (sat-cit-ānanda-sāndrāṅgaḥ) – সৎ(=শাশ্বত; চিরন্তন), চিৎ(=চেতনা, জ্ঞান) ও আনন্দ(=আনন্দময়)। অর্থাৎ তিনি চিরন্তন, জ্ঞানী এবং আনন্দময় (He is the concentrated form of eternity, knowledge and bliss)।
◉ (৫৫) সর্বসিদ্ধিনিষেবিতঃ (sarva-siddhi-niṣevitaḥ) — সমস্ত প্রকার যোগ সিদ্ধির অধিকারী। অর্থাৎ সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী (possessing all mystic powers)।
✸ শ্রীকৃষ্ণের আরও অতিরিক্ত ৫টি গুন রয়েছে, যা কেবল নারায়ণের মধ্যেই বিদ্যমান ✸
❝ অথ উচ্যন্তে গুণাঃ পঞ্চ যে লক্ষ্মীশাদি-বর্তিনঃ।
অবিচিন্ত্য মহাশক্তিঃ কোটিব্রহ্মাণ্ডবিগ্রহঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮০)
◉ (৫৬) অবিচিন্ত্য মহাশক্তিঃ (avicintya-mahā-śaktiḥ) — অচিন্ত্য সর্বশক্তিসম্পন্ন। অকল্পনীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী (possesses inconceivable supreme power)।
◉ (৫৭) কোটিব্রহ্মাণ্ডবিগ্রহঃ (koṭi-brahmāṇḍa-vigrahaḥ) — তাঁর দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ। অর্থাৎ তিনি অসংখ্য মহাবিশ্ব সৃষ্টিকারী (generates innumerable universes from His body)।
❝ অবতারাবলীবীজং হতারিগতিদায়কঃ।
আত্মারামগণাকর্ষী ইত্যমী কৃষ্ণে কিল-অদ্ভুতাঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮১)
◉ (৫৮) অবতারাবলী-বীজম্ (avatārāvalī-bījam) — তিনি সমস্ত অবতারের আদি উৎস (He is the original source of all incarnations)।
◉ (৫৯) হতারিগতিদায়কঃ (hatāri-gati-dāyakaḥ) — তাঁর দ্বারা হত শত্রুদের তিনি মুক্তিদান করেন, অর্থাৎ শত্রুদের মুক্তিদাতা (He bestows salvation upon enemies He kills)।
◉ (৬০) আত্মারামগণাকর্ষী (ātmārāma-gaṇākarṣī) — মহান জ্ঞানী ও পূর্ণ পরমহংসদের তিনি আকর্ষন করেন (He has the ability to attract exalted persons who are satisfied in themselves.)।
✸ এই গুনগুলি ছাড়াও শ্রীকৃষ্ণের অতিরিক্ত ৪ টি গুণ রয়েছে যা আর কারো নেই, এমনকি নারায়ণের মধ্যেও নেই। ✸
◉ (৬১) লীলা-মাধুর্যম্ (līlā-mādhuryam) — লীলা মাধুর্য্য। অর্থাৎ সুমধুর ও বিস্ময়কর রাসলীলা রচনাকারী (performer of wonderful pastimes)।
◉ (৬২) প্রেম্না প্রিয়াধিক্যম (premṇā priyādhikyam) — প্রেম মাধুর্য্য। অর্থাৎ সর্বদা প্রেমময় ভক্তগণের দ্বারা পরিবেষ্টিত থাকেন (surrounded by loving Devotees)।
◉ (৬৩) বেনু-মাধুর্যম্ (veṇu-mādhuryam) — বেনু মাধুর্য্য। অর্থাৎ বিস্ময়কর ও মনমুগ্ধকর ব্রহ্মাণ্ড বিমোহিনী বংশী বাদক (wonderful sweetness of His flute)।
◉ (৬৪) রূপ-মাধুর্যম্ (rūpa-mādhuryam) — রূপ মাধুর্য্য। অর্থাৎ অপূর্ব নিখুঁত সৌন্দর্যের অধিকারী (wonderful exquisite beauty)।
রাধে রাধে 🌿🥰
sorce: fb
Comments
Post a Comment