মেয়েরা বেশি বয়সে বিয়ে কেনো করবে!তারা কি জানে না,৩০ এর পর বাচ্চা হওয়া কঠিন! একটা ১৮-২০ বছরের মেয়ে কে বিয়ে দেওয়া হয়,মেয়েটা ১০/১৫/২০ বছর সংসার করার পর,হটাৎ তার স্বামীর জীবনে তার জায়গা থাকে না। ঐ বিবাহিত সুপুরুষ এর মনে হয়,আমি তোমাকে আর ভালোবাসি না।তোমার আগের সৌন্দর্য নেই।আমি আর কোনো ফিলিংস পাই না। বা হয়তো আরেক টা বিয়ে করে,না হয় পরকীয়া। তাদের বরাবর সুইট সিক্সটিন ভালো লাগে,এতে তাদের বয়স ৫৮ হোক।নো সমস্যা । হয়তো তখন বাচ্চা কাচ্চারা আর বাচ্চা কাচ্চা থাকে না। বড় হয়। তবু ও কিছু পুরুষের মনে হয় , আর এই সংসারে ইনভেস্ট করতে পারছিনা। তারা সাবলম্বী,টাকা আছে। কি হবে?বরোজোর সমাজে দুইটা কথা শুনতে হবে। বাচ্চাদের চোখে খারাপ হবে। কিন্তু তারা একটা ফ্রেশ লাইফ শুরু করবে। অথচ একটা মেয়ের কি হয়? সে তার জিবনের ২০ বছর শেষ করে,জীবন,যৌবন,সৌন্দর্য ,ধৈর্য এবং অর্থ উপার্জনের ক্ষমতা হারায়। কে দেবে ১৫/২০ বছর আগে সামান্য এস,এস,সি/ এইস,এস,সি পাশ মেয়েকে একটা ভালো চাকরি? মেয়েরা ঠিক এ জায়গাতেই অসহায়।তাই প্রতিটি মেয়ের সাবলম্বী হওয়া উচিত।নিজের সবটা সংসারে দেওয়া উচিত নয়।যাতে যেদিন দুজনের পথ আলাদা হয়,সেদিন সে ...