Coming us...

Basic homoeopathy

🌿 প্রয়োজনীয় ৫০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও ২টি করে অদ্ভুত/বিরল লক্ষণ 1. Aconitum napellus - মৃত্যুভয় প্রবল। - ঠান্ডা শুষ্ক বাতাসে হঠাৎ অসুস্থতা। 2. Arnica montana - বলে, "আমি ভালো আছি, আমাকে ছুঁবেন না।" - বিছানা খুব শক্ত মনে হয়। 3. Arsenicum album - অল্প অল্প করে বারবার পানি পান। - গভীর রাতে (১–৩টা) উপসর্গ বাড়ে। 4. Belladonna - স্পন্দিত ব্যথা। - মাথা গরম, হাত-পা ঠান্ডা। 5. Bryonia alba - সামান্য নড়াচড়াতেই ব্যথা বাড়ে। - প্রচুর ঠান্ডা পানি খেতে চায়। 6. Nux vomica - অতিরিক্ত রাগী ও অতি সংবেদনশীল। - মলত্যাগের অকার্যকর বারবার বেগ। 7. Pulsatilla - কান্না করলে সান্ত্বনায় ভালো লাগে। - তৃষ্ণা প্রায় নেই। 8. Sulphur - পা বিছানার বাইরে বের করে রাখে। - গোসল অপছন্দ। 9. Calcarea carbonica - মাথায় অতিরিক্ত ঘাম। - ডিম খেতে খুব পছন্দ। 10. Lycopodium - বিকেল ৪–৮টার মধ্যে সমস্যা বাড়ে। - ক্ষুধা কম, কিন্তু অল্প খেলেই পেট ভরে। 11. Phosphorus - বরফ-ঠান্ডা পানির তীব্র ইচ্ছা। - একা থাকতে ভ...

Website Development

অনেক নতুন ডেভেলপার মনে করেন একটি Android App, Website বা Web Application তৈরি করতে পারলেই কাজ শেষ। ছোট বা মাঝারি প্রজেক্টের জন্য এটি যথেষ্ট হলেও, যখন একটি প্ল্যাটফর্মে হাজার হাজার বা লক্ষ লক্ষ ব্যবহারকারী আসে, তখন বিষয়টি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়।
ধরুন, আপনার Android App বা Web Application একসাথে ৫০,০০০+ ব্যবহারকারী ব্যবহার করছে। যদি সব রিকোয়েস্ট একটি সার্ভার এবং একটি ডাটাবেজে যায়, তাহলে খুব দ্রুত সিস্টেম স্লো হয়ে যাবে বা সম্পূর্ণ ডাউন হয়ে যেতে পারে।
এ কারণেই বড় কোম্পানিগুলো শুধু App বা Website তৈরি করে না, তারা একটি সম্পূর্ণ Backend Infrastructure এবং Scalable System Architecture তৈরি করে।
সাধারণত একটি বড় স্কেলের সিস্টেমে থাকে:
• DNS/CDN • Firewall (WAF) • Load Balancer • Multiple Application Servers • Redis Cache • Primary Database • Database Replication • File Storage Server • Queue System • Monitoring & Logging • Auto Scaling Infrastructure
সিস্টেমের কাজের ধাপ সাধারণত এমন হয়:
User → CDN/WAF → Load Balancer → Application Servers → Cache → Database → Storage
Load Balancer ব্যবহার করা হয় একাধিক সার্ভারের মধ্যে ট্রাফিক ভাগ করে দেওয়ার জন্য।
Redis Cache ব্যবহার করা হয় বারবার একই ডাটা ডাটাবেজ থেকে না এনে দ্রুত সার্ভ করার জন্য।
Database Replication ব্যবহার করা হয় Read এবং Write লোড আলাদা করার জন্য।
File Storage ব্যবহার করা হয় Image, Video, Audio ও Document সংরক্ষণের জন্য।
Queue System ব্যবহার করা হয় Background Task যেমন OTP, Email, SMS, Notification, Report Generation এবং অন্যান্য Processing কাজের জন্য।
Monitoring System ব্যবহার করা হয় সার্ভারের CPU, RAM, Disk, Network, Error Log এবং Performance পর্যবেক্ষণের জন্য।
Backend Development বলতে শুধু PHP + MySQL বোঝায় না। বর্তমানে জনপ্রিয় Backend Technologies এর মধ্যে রয়েছে:
• PHP (Laravel, CodeIgniter) • Node.js (Express.js, NestJS) • Java (Spring Boot) • Python (Django, FastAPI, Flask) ইত্যাদি
এবং জনপ্রিয় Database Technologies এর মধ্যে রয়েছে:
• MySQL • MariaDB • PostgreSQL • MongoDB • Redis • Elasticsearch
একজন Beginner Developer হিসেবে শুরুতে এসব না জানলেও সমস্যা নেই। কিন্তু যদি ভবিষ্যতে বড় স্কেলের Android App, iOS App, Website, Web Application, SaaS Platform, Marketplace, Banking System, Messenger, ERP অথবা Enterprise Software তৈরি করতে চান, তাহলে শুধু Coding নয়, System Design, Server Architecture, Database Design, Caching, Load Balancing এবং Scalability সম্পর্কেও জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোড লেখা একজন ডেভেলপারের প্রথম ধাপ।
কিন্তু একটি Scalable, Secure, Reliable এবং লক্ষ লক্ষ ব্যবহারকারী পরিচালনা করতে সক্ষম System Design করতে পারা একজন ডেভেলপারের পরবর্তী স্তর।
অনেকেই App বা Website বানাতে শিখে Developer হন, কিন্তু একজন ভালো Software Engineer হয়ে ওঠতে হলে System Architecture জানা বা পরা টা খুবই জরুরি।
এই পোস্ট টি ভালো লাগলে বা আপনার যেকোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন ❤️ sourabhalder.eu.org

Comments

Thank you visit again

10 mohabidha

AnnapurnaYojana Problem solv

Inportent gov app