Coming us...

summer 2026

El nino 2026 ভারতের উপর প্রভাব এল নিনো ২০২৬: ভারতের জন্য সতর্কবার্তা 🇮🇳 ২০২৬ সালে আবারও শক্তিশালী El Niño-এর প্রভাব দেখা যেতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন। অনেকেই হয়তো এই শব্দটি শুনেছেন, কিন্তু এর প্রকৃত প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। 🌡️ El Niño কী? প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিকের তুলনায় বেশি গরম হয়ে গেলে পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য বদলে যায়। এর ফলেই দেখা দেয় অতিরিক্ত গরম, অনিয়মিত বৃষ্টি, খরা, ঝড় ও কৃষিক্ষেত্রে বড় ক্ষতি। 🇮🇳 ভারতের উপর সম্ভাব্য প্রভাব: 🔸 অস্বাভাবিক গরম বৃদ্ধি ২০২৬ সালে তাপমাত্রা আগের বছরের তুলনায় আরও বেড়ে যেতে পারে। হিটওয়েভে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। 🔸 বর্ষায় অনিয়ম কোথাও অতিরিক্ত বৃষ্টি, কোথাও আবার দীর্ঘ খরা — কৃষকদের জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। 🔸 খাদ্য ও জলের সংকট ফসল কম হলে বাজারে চাল, ডাল, সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে। অনেক এলাকায় পানীয় জলের সমস্যাও বাড়বে। 🔸 স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি গরমে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, ডেঙ্গু ও বিভিন্ন সংক্রামক রোগ দ্র...

OBC certificate last updated

 #OBC সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আবেদনের পদ্ধতি 


সংযুক্ত তালিকার সকল আবেদনকারীকে 'OBC' মেনু থেকে 'APPLY FOR OBC' বিকল্প থেকে আবেদন করতে হবে। 


১)পূর্ববর্তী সার্টিফিকেটধারীদের জন্য যাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বর আছে, তাদের অনলাইন আবেদনপত্রে তাদের পূর্ববর্তী ডিজিটাল সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যুর তারিখ লিখতে হবে।

যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে তারা এই লিংকে গিয়ে সমস্ত কিছু ডিটেইলস লিখে সাবমিট করুন 

https://castcertificatewb.gov.in/application_revalidate


২) যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই:-

ম্যানুয়াল OBC সার্টিফিকেটধারীরা 'OBC' মেনু থেকে 'CHECK CERTIFICATE' বিকল্প থেকে ডিজিটাল সার্টিফিকেট নম্বর অনুসন্ধান করতে পারবেন। এই লিংকে গিয়ে:-

https://castcertificatewb.gov.in/searchapplication/viewcertificatedetails

প্রথমে এখান থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নিয়ে উপরের ১ নং নিয়মে আবেদন করুন।


সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে যে তথ্যগুলো হাতে নিয়ে বসতে হবে:-


৬৪-টি সম্প্রদায়ের জন্য পুনঃ বৈধকরণ (Revalidation)


যে ৬৪-টি সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের নন-ক্রিমি লেয়ার (NCL) স্ট্যাটাস অব্যাহত রয়েছে, তাদের সার্টিফিকেট পুনঃ বৈধকরণ (Revalidation) করার প্রক্রিয়া


১. অনলাইনে অ্যাপ্লিকেশন (Online Application)


২. বয়সের প্রমানপত্র (Age Proof)


৩. স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Residential Certificate)


৪. বাবা ও মা- এর আয়ের শংসাপত্র। (Parents Income) (যদি বাবা/মা চাকুরিজীবি হন তাহলে ওনার/ওনাদের ৪০ বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে।)


৫. আসল জাতিগত শংসাপত্র (Original Caste Certificate)


৬. ব্লক / মিউনিসিপ্যালিটি থেকে নন-ক্রিমি লেয়ার (NCL) স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরোয়ার্ড করিয়ে আনতে হবে।


৭৪টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান (Re-issuance)


যে ৭৪টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত সমস্ত তথ্য সহ আবেদন করতে হবে-


১. অনলাইন অ্যাপ্লিকেশন। (Online Application)


২. বয়সের প্রমানপত্র। (Age Proof)


৩. স্থায়ী বাসিন্দা শংসাপত্র। (Residential Certificate)


৪. আসল জাতিগত শংসাপত্র। (Original Caste Certificate)


৫. বাবার পরিচয় পত্র। (Father's ID Card)


৬. বাবা ও মা- এর আয়ের শংসাপত্র। (Parents Income) (যদি বাবা/মা চাকুরিজীবি হন তাহলে ওনার/ওনাদের ৪০ বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে।)


৭. ব্লক / মিউনিসিপ্যালিটি থেকে নন-ক্রিমি লেয়ার (NCL) স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরোয়ার্ড (অনলাইন ও হার্ডকপি) করিয়ে আনতে হবে।


* যাদের অনলাইন সার্টিফিকেট নাম্বার দেখা যাচ্ছেনা তারা নতুন করে আবেদন করুন।

Comments

Thank you visit again

Juboshakti

Ayushman bharat

Pm madical card

Bishokarma yojona